1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিপুল ভোটে তানোর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিপুল ভোটে তানোর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন ……….

রাজশাহীর তানোরে বিপুল ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তানভীর রেজা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোনিয়া সরদারকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কাপ পিরিচ প্রতীক নিয়ে লুৎফর হায়দার রশিদ ময়না ভোট পেয়েছেন ৪৬ হাজার ৩৯৫টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ২০ হাজার ০৭৯ ভোট পেয়েছেন। কাপ পিরিচ প্রতীক কে ২৬ হাজার ৩১৬ ভোটে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ৩০ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক ফ্যান প্রতীকের প্রার্থী সাগরী ভৌমিক ২৩ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। অপরজন সেলাই মেশিনের প্রার্থী নাসিমা বেগম ৮ হাজার ২১৭ ভোট পেয়েছেন। ৭ হাজার ৪২৯  বেশি ভোট পেয়ে বেসরকারী ভাবে সোনিয়া সরদার কে বিজয়ী ঘোষণা করা হয়। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের সর্বকনিষ্ঠ তানভীর রেজা ৩৮ হাজার ৫৩৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী সোহেল রানা ২৪ হাজার ৬০১ ভোট পেয়েছেন। ১৩ হাজার ৯৩৬ ভোটে বিজয়ী তানভীর কে বিজয়ী ঘোষণা করা হয়।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে উপজেলা পরিষদের হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এসময় টিএইচও বার্নাবাস হাসদাক, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন, পিআইও এটিএম কাউসার আলী সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন ভোটের দিন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও শেষ হয়েছে আমি আসা করব বিজয়ী প্রার্থীরা সেই পরিবেশ বজায় রাখবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট