1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোর -গোদাগাড়ী উপজেলায় বুধবার ভোট, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৫৫ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

তানোর -গোদাগাড়ী উপজেলায় বুধবার ভোট, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৫৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি……………………………………………

রাজশাহীর প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচন। বুধবার (৮ মে) দুই উপজেলার মোট ১৬৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১৫৫ টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ। রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্যমতে, গোদাগাড়ী উপজেলায় মোট ভোট কেন্দ্র থাকবে ১০৭ টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র ৯৭ টি এবং সাধারণ ভোট কেন্দ্র ১০ টি। এছাড়া গোদাগাড়ীতে পদ্মার চরাঞ্চলের সীমান্তবর্তী আরও ৫ টি কেন্দ্র থাকবে। তানোর উপজেলায় মোট ভোট কেন্দ্র ৬১ টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র ৫৮ টি এবং সাধারণ কেন্দ্র ৩ টি।

গোদাগাড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ১৬০ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ২৮৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৮৭০ জন। তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন। এছাড়া তানোরে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ১৭৩ জন। এরমধ্যে নারী ৮৪ হাজার ২৬৬ জন এবং পুরুষ ৮১ হাজার ৯০৭ জন।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম কাপ-পিরিচ প্রতীক, গোদাগাড়ী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম আনারস প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সুনন্দন দাস রতন মোটর সাইকেল প্রতীক, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দীন সোহেল দোয়াত-কলম প্রতীক এবং জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান মার্কনী ঘোড়া প্রতীক।

আর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা লুৎফর হায়দার রশিদ ময়না কাপ-পিরিচ এবং মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়ছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক-সাধারণ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তানোরে উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দুই জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে আরও তিনজন প্রার্থী নির্বাচনে লড়ছেন।

গোদাগাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে আরও দুই প্রার্থী লড়ছেন। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দোলোয়ার হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট