1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় আগুনে ৫ ঘর পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল

বাঘায় আগুনে ৫ ঘর পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৪১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি ………………………………………..

রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ক্ষতি হয়েছে ১০ লাখ টাকা। মঙ্গলবার (৭ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর জামে মসজিদের মুয়াজিন ও গোকুলপুর গ্রামের মৃত নয়ব উদ্দিনের ছেলে আমির উদ্দিনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বাড়ির মালিক আমির উদ্দিন বলেন, অসাবধানতা বশত: বাড়িতে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দল আসার আগে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রন করতে করতে বাড়ির ৫টি ঘরের সমস্ত মালামাল পুড়ে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এতে আমি নিশত হয়ে গেছি। আমার আর কিছুই নেই, যা ছিল সব আগুনে পুড়ে গেছে।

এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বও ও গোকুল গ্রামের বাসিন্দা সালাউদ্দিন মিলটন বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি চেয়ারম্যান মেরাজুল ইসলামের মাধ্যমে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

-এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, একটি বাড়ির ৫টি ঘর আগুনে পুড়ে গেছে, শুনেছি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সহযোগিতা আসলে সাথে সাথে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট