1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অভয়নগরে হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপার গ্রেফতার, সাময়িক বরখাস্ত  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

অভয়নগরে হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপার গ্রেফতার, সাময়িক বরখাস্ত 

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি, অভয়নগর যশোর…………………………………

যশোরের অভয়নগরে নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসার সুপার মোঃ হাবিবুর রহমান একটি মামলায় আটক হয়েছেন। ফলে সরকারি নিয়ম অনুযায়ী তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তার পরিবর্তে মাদ্রাসার সহকারী সুপার ওলিউল্লাহকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আদালতে বিচারাধীন একটি মামলায় ৩ মে শুক্রবার নিজ বাড়ি যশোর সদর উপজেলার রুপদিয়া থেকে তাকে গ্রেফতার করেন আইনশৃঙ্খলা বাহিনী। যে কারনে সোমবার (৬ মে) মাদ্রাসার মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে।

উল্লেখ্য জামাতপন্থী ওই মাদ্রাসা সুপার হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকলেও এযাবতকাল তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়াতে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন আলোচনা-সমালোচনার শেষ ছিলোনা। তার হঠাৎ আটক- বরখাস্তের সংবাদে মানুষের মাঝে আনন্দঘন আলোচনা করতে দেখা গেছে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, ওই সুপার হাবিবুর রহমানের অত্যাচার দুর্নীতি ও  মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন মালামাল বিক্রি করে টাকা আত্মসাতের একাধিক অভিযোগের কারণে ওই মাদ্রাসার শিক্ষক অভিভাবক মহল অতিষ্ঠ হয়ে পড়েছিলো। সুপার হাবিবুরের গ্রেফতার ও বরখাস্তে খবরে সবাই আনন্দিত হয়েছে বলে মাদ্রাসার একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

এবিষয়ে নওয়াপাড়া হিজবুল্লা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ওলিউল্লাহ বলেন, গত শুক্রবার রাতে একটি ভুল মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ, সে এখন জেল খানায় আছে। তার পরিবর্তে আমাকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এবিষয়ে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, মাদ্রাসার সুপার যেহেতু গ্রেফতার হয়েছে সেহেতু বরখাস্ত করার নিয়ম রয়েছে, সভাপতি আমাকে বলেছিলো বরখাস্তের বিষয় বরখাস্ত করা হয়েছে কি না আমি জানিনা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট