1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার ‎ লালপুরে বালি ভর্তি ট্রাক ও অটো সিএনজির‌ মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৪ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ নিয়ে দোহায় সোমবার আবারো আলোচনা শুরু হচ্ছে। যদিও যুদ্ধ বন্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে মতভেদ রয়ে গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, যুদ্ধবন্ধের দাবির কাছে সমর্পণ মানে পরাজয় মেনে নেয়া। এদিকে কাতার ভিত্তিক হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ নেতানিয়াহুর বিরুদ্ধে আলোচনায় যড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

আলোচনার সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র  জানিয়েছে, সোমবার আলোচনা চলবে। আলোচনায় সিআইএ পরিচালক বিল বার্নস অংশ নিচ্ছেন। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এ আলোচনার উদ্যোগ নিয়েছেন। এর আগে কায়রোয় সর্বশেষ দফার আলোচনা উভয়পক্ষের মতভেদের কারণে ভেস্তে গেছে।
হামাসের একজন কর্মকর্তা রোববার জানিয়েছেন, তাদের একটি প্রতিনিধিদল যুদ্ধবিরতির আলোচনার জন্যে দোহা গেছে। এ প্রতিনিধি দল এরপর মঙ্গলবার আবার কায়রো ফেরত যাবে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট