1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অনলাইন জুয়ায় হেরে বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

অনলাইন জুয়ায় হেরে বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ঠাকুরগাঁও প্রতিনিধি……………………………………….

অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর রাজিউর রহমান রাজু নামে এক যুবক। গেল ছয় মাসে ২০ লক্ষাধিক টাকা জুয়ায় হেরেছেন বলে জানিয়েছে স্ত্রী ও পরিবার। শনিবার রাতে নিজের শয়ন ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজু বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইছড়ি গ্রামের পারলত আলীর ছেলে।

রাজুর স্ত্রী মরজিনা বেগম জানায়, গেল ছয় মাস ধরে অনলাইনে জুয়ায় আসক্ত তার স্বামী। শনিবার দিনভর বাড়ীতে ঘরে একা অনলাইনে জুয়া খেলেছেন রাজু। ৭০ হাজার টাকাও ছিল তার কাছে। স্থানীয় বাজার থেকে মোবাইল ব্যাংকিংএ ব্যালেন্স ভরে ঘরেই ক্যাসিনো খেলছিল সে। তবে কোন সময় গলায় ফাঁস দিয়েছে বলতে পারছে না কেউ।

দীর্ঘ সময় ঘর থেকে বের না হওয়ায় সন্ধ্যায় ডাকাডাকি করেন তার স্ত্রী। ভিতর থেকে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে গলায় ফাঁস দিয়েছে রাজু। শনিবার রাতে রাজুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। তবে রাজুর মৃত্যু নিয়ে কারো কোন অভিযোগ নেই বলে পুলিশকে জানিয়েছে রাজু বাবা, স্ত্রী ও অন্যান্য স্বজনরা।

রাজুর বাবা পারলত আলী বলেন, ছেলে অনলাইনে জুয়া খেলে। সব পুঁজি শেষ করেছে। কিছু ধারদেনা করেছিল, জমি বিক্রি করে শোধ করে দিয়েছি। শুনলাম অনেকগুলো টাকা হেরেছে শনিবার সারাদিনে, বাজার খরচের টাকা ছিল না। আমি সারাদিন বাড়ীতে আছি, বললে কত টাকা লাগে আমি দিতাম, কিন্তু দুটো সন্তান স্ত্রীকে রেখে সে গলায় ফাঁস দিলো।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট