1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অভয়নগরে এক বিধবা নারীর উপার্জন স্থল আগুনে পুড়িয়ে ছাই করে দিল সাবেক সেনা সদস্য - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

অভয়নগরে এক বিধবা নারীর উপার্জন স্থল আগুনে পুড়িয়ে ছাই করে দিল সাবেক সেনা সদস্য

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি…………………………………

যশোরের অভয়নগরে এক বিধবা নারীর উপার্জন স্থল দোকান পুড়িয়ে তান্ডব চালিয়েছে সাবেক সেনা সদস্যসহ তার সহযোগীরা। ২৯ এপ্রিল সোমবার রাত আনুঃ ২ টার সময় উপজেলার বুনারামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুনারামনগরের মৃত মমিন মোল্লার ছেলে দ্বীন মোহাম্মদ ওরফে দ্বীন পাগলার কাছে একই গ্রামের মৃত আজিবর রহমানের স্ত্রী জোহরা বেগম(৬৫), জীবিকা নির্ভর দোকানে বাকি টাকা পাওনা চাইলে টাকা না দিয়ে উল্টো ওই নারীকে হত্যার উদ্দেশ্য ছুরিকাহত করতে যায়। স্থানীয়রা বাঁধা দিলে ওই বিধবা নারীর ছেলে কামালের সাথে মারামারি সংঘটিত হয়। কিছু সময় পর দ্বীন মোহাম্মদসহ লুৎফর রহমানের ছেলে সাবেক সেনা সদস্যসহ ১০/১৫ জনের সংঘবদ্ধ চক্র ওই বিধবা নারীর বাড়ি হামলা চালিয়ে ভাংচুর করে। সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান হুমকি দেয় ওই দোকান পুড়িয়ে ফেলা হবে।  ফলে প্রান ভয়ে বিধবা নারী জোহরা ও তার ছেলেসহ সবাই পাশ্ববর্তী দেয়াপাড়া গ্রামে আত্মীয়ের বাড়ি আশ্রয় নেয়।

যখন রাত আনুঃ ২ টা তখন তারা বিধবা ওই অসহায় নারীর একমাত্র জীবিকা নির্ভর দোকান ঘরটি আগুনে পুড়িয়ে ছাই করে মাটির সাথে মিশিয়ে দেয় । ফলে ভুক্তভোগী পরিবারটি পড়েছেন চরম বিপাকে। ‍্য অসহায় ওই নারীর স্বামী আজিবর রহমান তিনবছর আগে মৃত্যুবরণ করার পর থেকে ওই নারী জীবন যুদ্ধ করে স্বল্পকিছু টাকা গুছিয়ে নিজ বাড়ির পাশে একটি চা স্টলসহ মুদি দোকান দিয়ে ব্যবসা করেন, ওই দোকানে যে টাকা আয় হয় তাই দিয়েই নিজের জীবন বাঁচিয়ে দিনযাপন করে। এলাকার একাধিক ব্যক্তি ওই ঘটনায় বিধবা অসহায় ওই নারী যাতে ন্যায় বিচার পায় তার জরুরি পদক্ষেপ নিতে প্রসাশনের কাছে দাবি করেছেন।

এবিষয়ে উপজেলার বুনারামনগরের সাবেক সেনা সদস্য মোঃ হাফিজুর রহমান মোল্লার কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, এ ব্যাপারে আপনাদের সাথে কোন কথা বলবোনা আপনারা যা পারেন তাই করেন৷ আমি কোনকিছুকে ভয় করিনা।

এবিষয়ে অভয়নগর থানার ভাটপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোকলেছুর রহমান বলেন, আমি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা স্থানে গিয়ে তদন্ত করেছি এবং তদন্ত চলমান আছে, যদি বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা না হয়, তবে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট