1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অধ্যক্ষ সাইফুল ইসলামের দাফন সম্পন্ন  - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

অধ্যক্ষ সাইফুল ইসলামের দাফন সম্পন্ন 

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………

বাঘা উপজেলার শরিফাবাদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, ও বাংলাদেশ আওয়ামীলীগ,বাউসা ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম টগর (৫৭)গত রোববার (১৪-০৪-২০২৪)রাত ১০ টায় ব্রেইনস্টোকে আক্রান্ত হয়ে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি…….রাজিউন)। সোমবার (১৫-০৪-২০২৪) বিকেল ৩ টায় তেতুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবস্থানে দাফন করা হয়েছে।

সাইফুল ইসলাম টগর উপজেলার তেঁথুলিয়া নওদাপাড়া গ্রামের বাসিন্দা মরহুম আবুল হোসেন ডাক্তার এর ছেলে। শিক্ষকতার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে তার পদারচনা ছিল উন্নয়নমূখী। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত মহাবিদ্যালয়ে অধ্যক্ষ পদে যোগদান করেন।

পারিবারিক সুত্রে জানা যায়,মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। স্ত্রী জান্নাতুন ফেরদৌস তেঁথুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক। ১৯৬৭ সালে মুসলিম পরিরবারে জন্মগ্রহন করেন। রাজনৈতিক,সামাজিক ব্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার শ্রেণী পেশার মানুষ জানাযার নামাজে উপস্থিত ছিলেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- আজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি, সাবেক পরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবি লায়েব উদ্দিন লাভলু,বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী,আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জাসদ এর কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট