1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
 সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে: রূপসায় জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিবের  বিদায় সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম পোরশায় ঈদুল আজহা উপলক্ষে সচেতনতা সভা ও দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত পত্নীতলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত রানীনগরে বজ্রপাতে তিন জনের মর্মান্তিক মৃত্যু নওগাঁ জেলা পুলিশ এর উদ্যোগে এক মাসে হারিয়ে যাওয়া ৬৬টি মোবাইল ফোন উদ্ধার

রাজশাহীর বাঘায় মহানাম কীর্তন ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন শেষ হলো

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাঘা (রাজশাহী) প্রতিনিধি…………………..

২৪ প্রহরব্যাপী মহানাম কীর্তন ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠান শেষ হয়েছে শুক্রবার । সোমবার (১৬ মে) থেকে রাজশাহীর ঐতিহ্যবাহী বাঘা উপজেলার নারায়নপুর সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরে (পালপাড়া) ২৪ প্রহর ব্যাপী মহানাম কীর্তন ও শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দির কমিটি এর আয়োজন করে।

আয়োজকরা জানান, ১৬ মে গীতা পাঠ অন্তে মঙ্গলঘট ও শুভ অধিবাস কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। ১৭ মে (বুধবার)রাত থেকে এই অনুষ্ঠানে যোগ দেন মন্দিরের উপদেষ্টা নারায়নপুর গ্রামের কৃতি সন্তান, শ্রেণী পেশার মানুষের প্রিয়ভাজন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের, উপসচিব রথীন্দ্রনাথ দত্ত।
মন্দির কমিটির সভাপতি মনীন্দ্রনাথ পান্ডে, সাধারন সম্পাদক সুজিত কুমার পান্ডে বাকু ও যুগ্ন সাধারন সম্পাদক অপূর্ব সাহা জানান,অনুষ্ঠানের আয়োজন থেকে শেষ পর্যন্ত সকল ধর্মের নর-নারীর মধ্যে প্রসাদ বিতরন করা হয়েছে। এতে প্রায় পনের হাজার মানুষ অংশ নিয়েছেন।

কীর্তন পরিবেশনায় ছিলেন-নাটোরের বাগাতিপাড়ার মা শক্তি সম্প্রদায়,রাজশাহীর বলিহারের ভাই ভাই সম্প্রদায়, নাটোরের নিত্যানন্দ সম্প্রদায়, জোতগৌরী শ্রী গুরু সম্প্রদায়,রাজশাহীর কলিগ্রামের শ্রী কৃষ্ণ সম্প্রদায়। লীলা কীর্তন পরিবেশনায় ছিলেন-বগুড়ার দুলাল চন্দ্র মহন্ত,রাজশাহীর বাগমারার রাধা রানী প্রাং,নওগাঁর মান্দার প্রেমানন্দ হালদার, নওগাঁর বদলগাছির জয়িতা দাসী। উপসচিব রথীন্দ্রনাথ দত্ত জানান, সৃষ্টির শুভ কামনা ও বিশ্ব শান্তি কল্পে এর আয়োজন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট