1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিদেশী পিস্তলসহ গ্রেফতার  ১  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ গ্রেফতার  ১ 

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন ………………………..

রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর এলাকায় ১৭ই জুলাই রবিবার দুপুর সোয়া ১২ টার সময় নাজিরুল ইসলাম এর বসত বাড়িতে অভিযান পরিচলনা করে ০১ (এক) টি বিদেশী পিস্তল ও ০৩ (তিন) রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করে র‍্যাব-৫ এর একটি অপারেশন দল।

 

আটককৃত আসামী হলো মোঃ আল-রিয়াদ (৩০) সে নগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর (সাধুরমোড়) এলাকার নাজিরুল ইসলামের ছেলে।

 

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতেন র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ১৭ই জুলাই রবিবার সোয়া ১২টার সময়  নগরীর বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর এলাকার আল রিয়াদ (৩০), পিতা-মোঃ নাজিরুল ইসলাম এর বসত বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুদ আছে। উক্ত সংবাদ ভিত্তিতে নাজিরুলের বসত বাড়িতে অভিযান চালিয়ে দুইতলা বিশিষ্ট বিল্ডিং এর শোয়ার ঘরের খাটের জাজিমের নিচে থেকে ০১ (এক) টি বিদেশী পিস্তল ও ০৩ (তিন) রাউন্ড গুলিসহ আল রিয়াদ (৩০)কে আটক করা হয়।

 

আটককৃত  আসামীর বিরুদ্ধে নগরী বোয়ালিয়া থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট