1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সাকেরা তুর রহমান এর অবসর জনিত বিদায়

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জেলা প্রতিনিধি নরসিংদী………………………………………………

বুধবার (৭/২/২৪ ইং) দুপুরে নরসিংদী জেলা শিবপুর উপজেলা ৮৮ নং শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিক সাকেরা তুর রহমান এর অবসর জনিত বিদায় অনুষ্ঠান ও দাতা সদস্য মরহুম খোরশেদ আলম এর মাগফেরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অএ বিদ্যালয়ের সভাপতি ও বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর পরিচালক বিশিষ্ট শিল্পপতি, দানবীর, সমাজসেবক, শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব আব্দুল আল মামুন।

তিনি বলেন গুরুজনের কথা আমাদের মনে রাখতে হবে ,একজন মানবিক মানুষ যদি হতে হয় তাহলে আমাদের গুরুজনের কথা মনে রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। শিক্ষক শিক্ষিকাদের কথা আমাদের অবশ্যই প্রতিপালন করতে হবে। আজকে আমি যে এখানে তোমাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি এবং আমার জীবনের সাফল্যের দেখা পেয়েছি এর সবচেয়ে বড় অবদান হলো আমার শিক্ষক, শিক্ষিকা। এই বাস্তবতায় আজকে সাকেরা তুর রহমান আমাদের কাছ থেকে প্রধান শিক্ষক পদ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। একজন মানুষ তার জীবনের সমস্ত সময় মানুষ গড়ার পিছনে দিয়েছেন।

প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, দাতা সদস্য মরহুম খোরশেদ আলম সাহেব কত বড় মনের মানুষ হলে এত বড় একটি জায়গা শিক্ষা প্রতিষ্ঠানের নামে দিয়ে গেছেন ,এটা তোমরা যখন বড় হবে তখন বুঝতে পারবে । তিনি কিন্তু রাস্তার সাথে উনার সম্পদের সবচেয়ে মূল্যবান জায়গাটুকু ৮৮নং শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দিয়ে গেছেন । এই বাস্তবতা থেকে আমাদের জীবনকে গড়ে তুলতে হবে , মরহম খোরশেদ আলম সাহেবকে আল্লাহ জান্নাতে সর্বোচ্চ স্থান দান করুন ।

৮৮ নং শেরপুর প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা সুলতানার সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসিনা রহমান, ৮৮ নং শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর উপদেষ্টা কমিটির সভাপতি মোঃ সিরাজুল হক নান্টু, নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিট এর সহ-সভাপতি মোঃ কামাল হোসেন প্রধান, অভিভাবক কমিটির সহ-সভাপতি মোঃ আলমাছ মিয়া, জাকির হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আতাউর রহমান, উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা আফিয়া বেগম, শিউলি রানী মিত্র, আব্দুল কাইয়ুম মিয়া, মুছলেমা আক্তার, নারগিস সুলতানা, শানিয়া শিমু, ম্যানেজিং কমিটির সদস্য নাসরিন বেগম, শেখ ফরিদ, জান্নাত আক্তার, পূর্ণিমা রানী, পিটি আই কমিটির সদস্য আতাউর রহমান বুলু, বিশিষ্ট সমাজ সেবক মইনুল ইসলাম, মোঃ সোহেল সরকার, ইয়াকুব আলী, পরিশেষে মোনাজাত ও মিষ্টান্ন বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট