1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
টঙ্গীতে তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় জুমার নামাজে অংশ নেন প্রায় ৪০ লাখ মুসল্লী - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

টঙ্গীতে তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় জুমার নামাজে অংশ নেন প্রায় ৪০ লাখ মুসল্লী

  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার, গাজীপুর…………………………………………………

গাজীপুরে অদুরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা উপলক্ষে কাল রাত্রে আমবয়ান এর মাধ্যমে বিশ্ব ইজতেমার ১ম পর্ব শুরু হয় আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত হয়েছে। গাজীপুর ও আশপাশের জেলাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা এ জামাতে অংশ নেন।

আজকের জামাতে প্রায় ৪০ লাখ মুসল্লি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ। শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। শুক্রবার দুপুর ১টায় জুমার নামাজের আজান হয়। ১টা ৩৬ মিনিটে খুৎবা শুরু হয়। ১টা ৪৬ মিনিটে নামাজ পড়ানো শুরু করেন মাওলানা জুবায়ের।

ইজতেমা ময়দানের ১৬০ একর জায়গা ছাপিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপড়া রোড, তুরাগ নদীর দুই পার, উত্তরা, ময়দান সংলগ্ন বিভিন্ন বাসার ছাদসহ আশপাশের বিভিন্ন এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায় মুসল্লি দিয়ে। দেশের লাখ লাখ মুসল্লি ছাড়াও ৪৭টি দেশ থেকে আসা ২ হাজারের বেশি মুসল্লি অংশ নেন নামাজে। নামাজ শেষে ইজতেমায় আসা মুসল্লিরা ময়দানে অবস্থান নেন। আশপাশের এলাকা থেকে আসা মুসল্লিরা পায়ে হেঁটে ময়দান থেকে চলে যান৷ অতিরিক্ত মানুষের ফলে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় পুরো এলাকায়। ইজতেমা ময়দানের আশপাশে কিছু জায়গায় নারীদেরও নামাজ পড়তে দেখা যায়। আসরের নামাজের পর বয়ান করছেন মাওলানা যুবায়ের। মাগরিবের পর মাওলানা আহম্মেদ লাট বয়ান করেন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিরা বয়ান করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট