1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় কর্মচারীকে মারপিট করে দোকানে  তালা  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

মান্দায় কর্মচারীকে মারপিট করে দোকানে  তালা 

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর (রাজশাহী)প্রতিনিধি……………………………………………………………………

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার  ভারশোঁ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্পাদক তারেক রহমানের ঔষধের দোকানের কর্মচারীদের মারপিট ও তাদের দোকান থেকে বের করে তালা দিয়ে দোকান বন্ধ করে দেবার  অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ বলেও আশঙ্কা দেখা দিয়েছে।

গত ২৯ জানুয়ারী সোমবার বিকেলে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দেলুয়াবাড়ী মোড়ে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানা গেছে,রাজশাহী-নওগাঁ মহাসড়কের দেলুয়াবাড়ী মোড়ে ভারশোঁ ইউপি যুবলীগের সম্পাদক তারেক রহমানের একটি (ফার্মেসী) ঔষধের দোকান রয়েছে। দোকানে সবুজ নামের একজন কর্মচারী দেখা শোনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন দোকানে তারেক রহমান ছিলেন না এই সুযোগে ভারশোঁ ইউপির কালিসভা গ্রামের মৃত রাব্বানীর পুত্র খোকন, সোহেল, বুলু, আলামিন,শান্ত, পলাশ ও এমদাদুলসহ কয়েকজন দলবদ্ধ হয়ে ঔষধের দোকানে গিয়ে কর্মচারী সবুজের কাছে থেকে পিকনিকের জন্য দাবি করেন।

এ সময় সবুজ বলেন তিনি কর্মচারী হয়ে কিভাবে টাকা দিবেন। আপনারা দোকান মালিক তারেক ভাইয়ের সঙ্গে কথা বলেন। কিন্তু তারা সবুজের কাছে থেকেই টাকা নিতে জোরাজোরি করেন। কিন্ত্ত সবুজ দোকান মালিক তারেক রহমানকে ফোন দিতে গেলে খোকন সবুজের হাত থেকে ফোন কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলে সবুজকে এলোপাতাড়ি মারপিট শুরু করেন। এ সময় স্থানীয়রা ছুটে আসলে খোকনসহ তার দলবল স্থানীয়দেরকেও হুমকি-ধমকি দিয়ে সবুজকে টেনেহিঁচড়ে  দোকান থেকে বের করে  দোকানে তালা দিয়ে দোকান বন্ধ করে দেন। এসময় তারা তারেককে উদ্দেশ্যে করে বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দিয়ে চলে যায়।

এবিষয়ে ভারশোঁ ইউনিয়ন ইউপি যুবলীগের সম্পাদক তারেক রহমান জানান, তিনি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে ভোট করায় প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়ে তার দোকানের কর্মচারীকে মারপিট করে দোকানে তালা মেরেছে। তিনি এসব দুষ্কৃতকারীদের দুষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট