1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত এ্যাডভোকেট রবিউল খন্দকার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত এ্যাডভোকেট রবিউল খন্দকার

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ……………………………………………….

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্র দিঘলীয়া ইউনিয়নের খাগড়াডাঙ্গা গ্রামের মরহুম শামছুল হক খন্দকারের ছেলে রবিউল ইসলাম খন্দকারকে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল, হাতুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন।

জানা যায় তিনি গোপালগঞ্জ আদালতের একজন সুনামধন্য এ্যাডভোকেট হিসাবে কর্মরত আছেন। গত ২৭ জানুয়ারি দুপুর আনুমানিক ২টার সময় বাসায় যাওয়ার পথে কোর্ট মসজিদের সংলগ্ন এলাকায় সন্ত্রাসীরা তার উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যপারে আহত রবিউল ইসলাম খন্দকার বলেন, আমি বাসায় যাওয়ার সময় সন্ত্রাসী চন্দ্রদিঘলীয়ার খাগড়াডাঙ্গার গোলাম খন্দকারের ছেলে সোহেল খন্দকার, জুয়েল খন্দকার ও তাদের সাথে আরো ২ জন আমার উপর চাইনিজ কুড়াল ও হাতুড়ি নিয়ে হামলা করে। সন্ত্রাসীরা আমার মাথায় কোপ, ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে মেরে আহত করে পালিয়ে যায়। আমি একজন আইনের লোক হয়েও সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে পারিনি। হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহনের জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট