1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনা - ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহত ৪ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

খুলনা – ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহত ৪

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো………………………………………….

খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। এসময় আরো ২জন গুরতর আহত হয়েছেন।

ফকিরহাট উপজেলার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, আজ ২৬ জানুয়ারি শুক্রবার সকাল ৮টার দিকে একটি ট্রাক চট্টগ্রাম থেকে পিচ নিয়ে মোংলা যাওয়ার পথে ফকিরহাটের বৈলতলী এলাকায় এসে পৌছালে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক চালক সোয়ায়িব হোসেন (২২) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত সহকারী জাহাঙ্গীর সরদার (৩০) কে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সোয়ায়িব হোসেন সাতক্ষীরার কাশিমপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। এ দিকে ফকিরহাট উপজেলার বৈলতলী একই এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ধান মাড়াইয়ের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালক মোন্নাক ফকির (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় ওই ট্রলিতে থাকা মাহবুব হাসান (২২) আহত হন।

নিহত মোন্নাফ ফকির সিলাজগঞ্জ এলাকার মান্নান ফকিরের ছেলে। এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। পৃথক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট