1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে আদিবাসী ছাত্র সংগঠনের উদ্যোগে পালিত হলো সাঁওতাল হুল দিবস - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নওগাঁর ধামইরহাটে আদিবাসী ছাত্র সংগঠনের উদ্যোগে পালিত হলো সাঁওতাল হুল দিবস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………….

নওগাঁর ধামইরহাটে উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের উদ্যোগে জাকজমকপূর্ণ ভাবে পালিত হল ১৬৭ তম সাঁওতাল হুল দিবস। ৫ জুলাই (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টায় একটি বিশাল র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

 

র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি সমিরন হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজহার আলী মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, ওসি মোঃ মোজাম্মেল হক কাজী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত, সহ-সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা, সহ যুব বিষয়ক সম্পাদক মাইকেল মূর্মু, আদিবাসী ছাত্র সংগঠনের সম্পাদক বিষত তিগ্যা, যুগ্ম সম্পাদক রাফায়েল সরেন, ক্রীড়া সম্পাদক প্রদীপ রবিদাস, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, আনিছুর রহমান প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট