1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনে ভোট পড়েছে ৪২ শতাংশ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনে ভোট পড়েছে ৪২ শতাংশ

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাগর নোমানী………………………………………………………………….

রাজশাহীতে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনে গড়ে ৪১ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ।

রোববার সারাদেশের মতো রাজশাহীতে সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা নাগাদ শেষ হয়। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো আসনে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, কোনো কোনো আসনে দুই-একটি কেন্দ্রের ফলাফল এখনো আমরা পাইনি। সেটি বাদে এখন পর্যন্ত রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ৪৬ শতাংশ, রাজশাহী-০২ (সদর) আসনে ২০ শতাংশ, রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনে ৪০ দশমিক ১৩ শতাংশ, রাজশাহী-০৪ (বাগমারা) আসনে ৫৩ শতাংশ, রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ৪৬ দশমিক ১৮ শতাংশ এবং রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনে ৪৪ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছে।

তিনি আরও বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতিত রাজশাহীর ৬টি সংসদীয় আসনেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এজন্য প্রার্থী-ভোটার, আইন-শৃঙ্খলা বাহিনীর সবাইকে ধন্যবাদ জানাই।

রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী ছিলেন ৪১ জন। এর মধ্যে রাজশাহী-১ আসনে ভোটযুদ্ধে ছিলেন ১০ জন, রাজশাহী-২ আসনে সাতজন, রাজশাহী-৩ আসনে ছয়জন, রাজশাহী-৪ আসনে ছয়জন, রাজশাহী-৫ আসনে ছয়জন ও রাজশাহী-৬ আসনে ছয়জন প্রার্থী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট