1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে জাল দলিল সৃষ্টি করে  জমি দখলের অভিযোগ  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

তানোরে জাল দলিল সৃষ্টি করে  জমি দখলের অভিযোগ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর(রাজশাহী)প্রতিনিধি…………………………………………………………….

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর এলাকার তালুকপাড়া মহল্লার বাসিন্দা মৃত বদিউজ্জামানের পুত্র একরামুল হক জাল দলিল সৃষ্টি করে জমি জবরদখল করেছেন বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগী চাঁপাইনবাবগঞ্জ জেলার দেবীনগর গ্রামের মোস্তফা আলীর পুত্র শাহাদাৎ হোসেন এই অভিযোগ করেছেন।

এদিকে এখবর জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা একরামুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, পৌর মেয়রের ঘনিষ্ঠ সহচর হওয়ায় তার ক্ষমতার দাপট দেখিয়ে একরামুল এসব জমি জবরদখল করেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার টেটনা মৌজায় ৭৮২ ও ৭৮৫ নম্বর দাগে ১ দশমিক ৪১ একর সম্পত্তির মালিক টেটনা মহল্লার খগেন কর্মকারের স্ত্রী প্রমিলা কর্মকার।

এদিকে ২০২৩ সালের ১৪ জুন প্রমিলা কর্মকারের কাছে থেকে শাহাদাৎ হোসেন ক্রয় করেন। যাহার দলিল নম্বর ২৯০৩। তাং ১৪/০৬/২০২৩। এবিষয়ে জানতে চাইলে একরামুল হক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, দলিল আসল না জাল সেটা আদালতে প্রমাণ হবে। তিনি বলেন, প্রতিপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উঙ্খাপন করেছে।

এবিষয়ে জানতে চাইলে শাহাদৎ হোসেন বলেন, তিনি প্রমিলা কর্মকারের কাছে থেকে জমি কিনেছেন। কিন্ত্ত একরামুল হক জাল দলিল সৃষ্টি করে জমি জবরদখল করেছেন। এবিষয়ে প্রমিলা কর্মকার বলেন, তিনি শাহাদাৎ হোসেনের কাছে জমি বিক্রি করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট