1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুর-৫ (কালীগঞ্জে - পুবাইল,বাইড়া) আসনে জনতার দলের দলের মনোনয়নপত্র সংগ্রহ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

গাজীপুর-৫ (কালীগঞ্জে – পুবাইল,বাইড়া) আসনে জনতার দলের দলের মনোনয়নপত্র সংগ্রহ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জে – পুবাইল,বাইড়া)আসনে জনতার দল মনোনীত প্রার্থী জনতার দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব আজম খান এর‌ পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে ১৯৮ গাজীপুর-৫ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মো. কামরুল ইসলাম এর কার্যালয় থেকে জনতার দল মনোনীত প্রার্থী আলহাজ্ব আজম খান এর‌ পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান।

এ সময় উপস্থিত ছিলেন জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জনতার সহ সভাপতি মিনহাজ আবেদীন (বিশাল), কালীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শরিফ হোসেন খান, সদস্য সোলাইমান শেখ, কালীগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, আলমগীর হোসেন,প্রমূখ।

Open photo NaN

জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান আমাদের প্রতিনিধিকে জানান জনতার দল এর মনোনীত গাজীপুরের ৫ আসনের কালীগঞ্জ( পুবাইল, বাড়িয়া) আসনের জন নেতা আলহাজ্ব আজম খানের পক্ষ থেকে আমি সহ কালীগঞ্জ উপজেলা জনতার দলের নেতৃত্ব বৃন্দ মনোনয়ন ক্রয় করি,আমরা আশা করি আমাদের নেতা আজম খান বিপুল ভোটের ব্যবধানে বিজয় এর লক্ষে আমারা জনতার দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি, আমরা জয়ের লক্ষে কাজ করে যাব।

জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন আমাদের নেতা আযম খান,ক্লিন ইমেজ এর লোক, আমরা আমাদের নেতার জন্য সবাই মিলে মিশে একত্রে কাজ করে ভোটারদের মন খুশি করে আমাদের দলের সদস্য সচিব আজম খান কে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করতে চেষ্টা করছি, আসুন আমরা ঐক্য বদ্ধ হয়ে আমাদের প্রিয় কালীগঞ্জকে সূখী ও সমৃদ্ধ করার জন্য একটি বার আজম খান কে সংসদ সদস্য হিসেবে কাজ করার সূযোগ করে দেই।আমরা সকালে বেঁধেছি জোট কলম মার্কাায় দিবো ভোট।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট