1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে !

পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য পাঁচ নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান করেছেন।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩ তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ পদক বিতরণ করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন এবং বেগম রোকেয়া পদক ২০২৩ বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে।
বেগম রোকেয়া পদক ২০২৩ প্রাপ্তরা হলেন: খালেদা একরাম (মরণোত্তর), ডাঃ হালিদা হানুম আক্তার, কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর), রণিতা বালা এবং নিশাত মজুমদার।

পুরষ্কারপ্রাপ্তদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, একটি সার্টিফিকেট ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি এবং সচিব নাজমা মোবারেক।

পুরস্কার বিজয়ীদের পক্ষে নিশাত মজুমদার পুরস্কার জয়ে তার অনুভূতি ব্যক্ত করেন।# সূত্র: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট