1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েট ইইই ডে শুরু হয়েছে শুক্রবার   - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রুয়েট ইইই ডে শুরু হয়েছে শুক্রবার  

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………………………………

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে ০১ ও ০২ ডিসেম্বর দুই দিনব্যাপী  রুয়েট ইইই ডে ২০২৩।

আজ শুক্রবার সকালে রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ আয়োজিত “রুয়েট ইইই ডে” উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। শোভাযাত্রাটি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মিলনায়নে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগীয় প্রধান, ইইই বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন অংশ নেন।
শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মিলনায়নে রুয়েট ইইই ডে উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

রুয়েট ইইই ডে আয়োজক কমিটির সভাপতি ও  ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে রাখেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল সেখ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক মো. রবিউল ইসলাম, কেডিএইচ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন, মালেয়শিয়ার কেবানসান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নওশাদ আমিন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানা প্রমূখ।

দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আইডিয়া কনটেস্ট, প্রজেক্ট শোকেসিং, ম্যাটল্যাব কনটেস্ট, রোবো ফাইট, সার্কিট অলিম্পিয়াড, ট্যাকট্রিক টুর্নামেন্ট সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইন্ডাস্ট্রি উপদেষ্টা প্যানেল গঠন, সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর সহ বিভিন্ন কারিগরি ও ইন্ডাস্ট্রিয়াল বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। ইইই ডে -তে দেশ ও বিদেশের প্রায় ৩০০ জনের অধিক অংশগ্রহণকারী অংশ নিবেন। দুই দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সমাপনী অনুষ্ঠিত হবে ০২ ডিসেম্বর ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট