1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়ায় পরিকল্পিত ভাবে ব্যবসায়ীকে হত্যা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়ায় পরিকল্পিত ভাবে ব্যবসায়ীকে হত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি…………………………………………

গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়ায় পরিকল্পিত ভাবে ব্যবসায়ীকে হত্যা করেছে কে বা কারা। বুধবার(২৯ নভেম্বর) রাতে গোপালগঞ্জ শহরতলী গোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতর পরিবারের দাবী ফয়সাল কে পরিকল্পিতভাবে হত্যার পর চুরির নাটক সাজিয়েছে ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা। নিহত ফয়সাল শেখ গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকার শেখ শরিফুল ইসলামের ছেলে।

সরেজমিনে গেলে দেখা যায়, ফয়সাল শেখ একজন মুদি দোকান ব্যবসায়ী, তার পরিবারে স্ত্রী সহ সাড়ে তিন বৎসরের একটি মেয়ে ও এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিহতে স্ত্রী তার স্বামী হত্যার বিচার চেয়ে কেঁদে কেঁদে বলেন আমার স্বামীকে যারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের কে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।

নিহতের শ্বশুর সোহরাব মিয়া অভিযোগ করে বলেন, বুধবার আনুমানিক রাত সাড়ে ১১টার পর আমার জামাই ফয়সালকে কে বা কারা মোবাইলে ফোন করে ডেকে নেয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে বৃহস্পতিবার ভোরে গোলাবাড়িয়া গ্রাম থেকে জীবিত অবস্থায় তাকে গোপালগঞ্জ সদর থানা পুলিশ গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। ওখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ধারণা রাতে আমার জামাইকে ফোন করে যারা ডেকে নিয়ে গেছে তারাই ফয়সাল কে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে, কারা এবং কেন তাকে হত্যা করেছে তা এখনো পরিস্কার নয়।

ফয়সাল কে ঘটনা স্থল থেকে উদ্ধারকারী গোপালগঞ্জ সদর থানার এস,আই জলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফয়সালকে জীবিত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওখানকার কর্তব্যরত ডাঃ ফয়সালকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে এ ব্যপারে এখনো কোন মামলা হয়নি। মামলার প্রস্ততি চলছে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট