1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে ইনোভেশন হাবের উদ্যোগে রোডশো অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক

রুয়েটে ইনোভেশন হাবের উদ্যোগে রোডশো অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………………………………………………………

আইসিটি মন্ত্রনালয়ের মাধ্যমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্থাপিত “ইনোভেশন হাব”এখানকার শিক্ষার্থীদের ইনোভেটিভ আইডিয়াগুলোকে ইন্ডাস্ট্রিয়াল ও বানিজ্যিক পর্যায়ে নিয়ে যেতে স্মার্ট ইউনিবোটর প্রোগ্রামের প্রচারণার জন্য ক্যাম্পাসে রোডশো অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে রোডশো শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে শেষ হয়। রোডশো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ও ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই রোডশোতে রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন ইনোভেশনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সোসাইটি ও ক্লাবের শিক্ষক উপদেষ্টা ও শিক্ষার্থী প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এছাড়াও আইসিটি মন্ত্রনালয়ের স্মার্ট ইউনিবোটরের কনসালটেন্ট টিম এবং স্মার্ট ইউনিবোটর প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার সামিউল হক ও শাহ নাজিম উদ্দিন মুনান উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট