1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে বাঘার তিন উদ্ভাবক চীন মৈত্রী সম্মেলনে রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

গোপালগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোলাম রব্বানী, গোপালগঞ্জ থেকে……………………………………………..

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস -২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ সমবায় বিভাগ এবং জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের আয়োজনে শনিবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা সমবায় কার্যালয়ে স্থানীয় সংগীত শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এসময় অনুষ্ঠানের সভাপতি শেখ মাসুদুর রহমান সমবায় পতাকা উত্তোলন করেন। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা সমবায় কার্যালয়ে ফিরে শেষ হয়।

গোপালগঞ্জ জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আল – বেলী আফিফা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এড.খাদিজা খানম, উত্তর গোপালগঞ্জ সন্ধানী দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সন্ধ্যা বালা, বড় বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি দাউদ আলী শেখ, চিত্রা মাল্টি পারপাস লিমিটেডের সভাপতি এড. ছালেকুল বাহার, গোপালগঞ্জ কেন্দ্রীয় শিল্প সমবায় লিমিটেডের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মোল্লা।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যবৃন্দ সহ জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ সফল খামারীদের মাঝে ক্রেস্ট ও ঋণের চেক বিতরণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট