1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরের কালীগঞ্জে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের  আর্থিক সহায়তা প্রদান - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের  আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর থেকে………………………………………

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও এক অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কালীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড ভাদগাতী এলাকার হযরত শাহ্ বায়েজিদ (রহ.) মাজার রোড সংলগ্ন মো. ফরিদ হোসেনের বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্থ ও বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকার অসহায় মো. পনির মিয়াকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে কালীগঞ্জ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ।

কালীগঞ্জ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হযরত মাওলানা মুফতি মো. আবু হানিফ, কালীগঞ্জ পৌর শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি মো. নাসির উদ্দিন মাহমুদী, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মো. ইমরান হোসেন কালীগঞ্জ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে ভাদগাতী গ্রামের মো. ফরিদ হোসেনকে ঘর করার জন্য ও বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকার অসহায় মো. পনির মিয়াকে একটি ইজি বাইক ক্রয়ের জন্য আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালীগঞ্জ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক মো. লোকমান হোসেন পনির, বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল কাদির, ভাদগাতী সাদেরগাঁও জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মো. হাবিবুর রহমানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর শনিবার আনুমানিক বিকেল সারে ৩টায় কালীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড ভাদগাতী এলাকার হযরত শাহ্ বায়েজিদ (রহ.) মাজার রোড সংলগ্ন মো. ফরিদ হোসেনের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসলেও ভিতরে গাড়ী যাওয়ার রাস্তা না থাকায় আগুন নিভাতে ব্যর্থ হয়। পরে স্থানীয় লোকজন প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে আগুনে ঘরের যাবতীয় আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। একটি মাত্র থাকার ঘর পুড়ে যাওয়ায় মো. ফরিদ হোসেন ও তার পরিবারের সদস্যরা পাগল প্রায়। শুরু হয় তাদের মানবেতর জীবন যাপন।

অন্যদিকে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকার অসহায় মো. পনির মিয়া আর্থিক অস্বচ্ছলতার কারণে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন। সংবাদ পেয়ে কালীগঞ্জ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সংগঠনের নেতৃবৃন্দ তাদের পাশে  দাঁড়ান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট