1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা   - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা  

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………..

 

আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর–পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। অন্যান্য জেলার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

আগামী ২৪ ঘন্টায় শরীয়তপুর ও মাদারীপুর জেলার নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

ধারণা করা হচ্ছে আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা. বগুড়া ও জামালপুর জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে দেশের তিস্তা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল।

 

আবহাওয়া সংস্থাসমূহের মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী ৪৮ ঘন্টায় দেশের অভ্যন্তরে এবং উজানের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভবনা কমবে। ব্রক্ষ্মপুত্র–যমুনা ও দেশের উত্তর–পূর্বাঞ্চলের প্রধান নদ ও নদীর (তিতাস ছাড়া) পানি সমতল কমতে পারে। বৃদ্ধি পেতে পারে গঙ্গা–পদ্মা নদীর পানি সমতল।

দেশের ১০৯ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬১ টির, হ্রাস পেয়েছে ৪৭ টির, অপরিবর্তিত রয়েছে ১ টির, বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ২১ টির এবং বিপদসীমার উপরে নদীর সংখ্যা ১১ টি এবং বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৩ টি।

সান/০১

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট