1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরার শ্যামনগর , বাদঘাটা‌ গ্রামে বসত বাড়ির ময়লা আবর্জনা বাথরুমের মলমূত্র গর্তে ফেলে পরিবেশ দূষণের অভিযোগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

সাতক্ষীরার শ্যামনগর , বাদঘাটা‌ গ্রামে বসত বাড়ির ময়লা আবর্জনা বাথরুমের মলমূত্র গর্তে ফেলে পরিবেশ দূষণের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিনিধি,শ্যামনগর, সাতক্ষীরার…………………………………………

সাতক্ষীরার বাদঘাটা‌ গ্রামে যাতায়াত পথের পার্শ্বে গর্ত কেটে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করায় এবং আশে পাশের পুকুরের পানি নষ্ট করায় পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বসবাসকারীদের পক্ষে- মোছাঃ সুফিয়া খাতুন উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্যালয় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে‌ বলেন, শ্যামনগর বাদঘাটা গ্রামের প্রায় ২০টি পরিবার দীর্ঘদিন যাবৎ যাতায়াত পথ হিসাবে ব্যবহার করে আসছে । মৃত এলাহী বক্স গাজীর ছেলে মোঃ আব্দুর রাজ্জাক গাজী বাড়ির সামনে দিয়ে এলাকাবাসিকে চলাচল করতে হয়। কিন্তু সে তার স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে যাতায়াত পথের সীমানার পার্শ্বে একটি গর্ত খনন করেছে সেখানে তার বসত বাড়ির যাবতীয় ময়লা আবর্জনা এবং বাথরুমের মল পাইপ দিয়ে ঐ গর্তে ফেলার কারণে চরম দূর্গন্ধে যাতায়াত করতে অসুবিধা সহ পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। তাছাড়া ঐ গর্তের আশে পাশের দুইটি পুকুর আছে। ঐ পুকুরের পানি গ্রামের মানুষ গোসলের ও রান্নার কাজে ব্যবহার করে। অস্বাস্থ্যকর পরিবেশে গর্ত খনন করার ফলে পুকুরের পানি মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। আব্দুর রাজ্জাক গাজী কে ঐ গর্ত পুরন করে দেওয়ার বিষয়ে বার বার অনুরোধ করা সত্বেও কোন প্রকার গুরুত্ব দিচ্ছে না বরং বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের এক মাস অতিবাহিত হলেও কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর হাসপাতালে সেনেটারি ইন্সপেক্টর বিকাশ ঘোষ কে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এখনো আমাকে কোন কিছু জানাননি। শ্যামনগর হাসপাতাল সেনেটারি ইন্সপেক্টর বিকাশ ঘোষ জানান, আমি বিষয়টি নিয়ে আমি তাদের সাথে কথা বলেছি তাদের ডেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুর রাজ্জাক গাজী বলেন, আমি একটু ব্যাস্ত আছি আপনি কখন আসছিলেন আমি তো জানিনা আমি আগামীকালকে আপনার সাথে কথা বলব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট