1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় ৯৮৭ গৃহহীন পরিবার পাবেন স্হায়ী ঠিকানা - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছুটির দিনেও মাঠে ইউএনও জিল্লুর রহমান, রহনপুর পৌরসভার উন্নয়নকাজে সরেজমিন নজরদারি রাসিক প্রশাসকের সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সৌজন্য সাক্ষাৎ: রাজশাহীর সার্বিক উন্নয়নে মতবিনিময় রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন শুরু নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার: ইয়াবা, হেরোইন, গাঁজার গাছ ও মোটরসাইকেল উদ্ধার পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই: পানি সম্পদ প্রতিমন্ত্রী

খুলনায় ৯৮৭ গৃহহীন পরিবার পাবেন স্হায়ী ঠিকানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো……………………………..

খুলনা সহ দেশের সকল স্হানে একটি পরিবার ও গৃহহীন থাকবেনা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বাণী সহ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের সকল স্থানে উপজেলা ও জেলা প্রশাসন কর্তৃক দায়িত্ব অর্পণের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমি সহ ঘর প্রদান কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

উক্ত প্রেস ব্রিফিং করেন, খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন। ৯ আগস্ট বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা জেলায় চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপে) মোট ৯৮৭টি ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন।

 

উক্ত বিষয়ে খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন আরও বলেন, এ বছর খুলনায় মোট ৯৮৭ ভূমিহীন গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান করা হবে এর মধ্যে রূপসা উপজেলায় ১০০টি, তেরখাদায় ১৮৬টি, ডুমুরিয়ায় ১২০টি, পাইকগাছায় ৬৮টি, দাকোপে ৪২টি, বটিয়াঘাটায় ২৫০টি, দিঘলিয়ায় ৬৬টি, কয়রায় ১০০টি ও ফুলতলা উপজেলায় ৫৫টি পরিবারের মধ্যে জমিসহ ঘর হস্তান্তর করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট