1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় শিক্ষকরা প্রতিষ্ঠানে ফিরলেও অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে ছিলেন অনুপস্থিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাঘায় শিক্ষকরা প্রতিষ্ঠানে ফিরলেও অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে ছিলেন অনুপস্থিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………………………………..

আন্দোলনের মাঠ ছেড়ে গত বুধবার(২আগষ্ট) ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন শিক্ষকরা। আন্দোলনের ২১তম দিনে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু বৃহসপতিবার (৩ আগষ্ট) ক্লাসে আসেননি অধিকাংশ শিক্ষার্থী। জানা যায়,বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি নিয়ে জুলাইয়ে আন্দোলনে নেমেছিলেন শিক্ষকরা।

 

সরেজমিন বৃহসপতিবার (৩ আগষ্ট) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে,শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরলেও অধিকাংশ শিক্ষার্থীরা ছিলেন অনুপস্থিত। শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে,দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অনুপস্থিতর কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

 

উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শবনুর আক্তার জানান, এর আগে স্কুলে গিয়েছি। পড়া লেখা হয়নি বলে পরে আর স্কুলে যায়নি। পরে নিয়মিত ক্লাশের বিষয়েও জানতে পারিনি। দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হুমায়রাতুল কুবরা জানান,তার প্রতিষ্ঠানে অধিকাংশ শিক্ষার্থী স্কুলে আসেনি। তবে যারা এসেছিল তাদের ৪টা ক্লাশ হয়েছে।

 

বৃহসপতিবার (৩ আগষ্ট) কথা হলে উপজেলা সদরে রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম জানান,বৃহসপতিবার অর্ধেক শিক্ষার্থীরা তার প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে আগামী রোববার থেকে আগের মতোই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন বলে আশা করছি। শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এবিষয়ে জানতে চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএফএম হাসানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই সারা দেশ থেকে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় আন্দোলনে যোগ দেন।

 

আন্দোলনের ২০তম দিনে (৩১ জুলাই) তারা আমরণ অনশন করার ঘোষণা দেন। ১ আগস্ট শোকের মাসের শুরুর দিন থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে দাবি পূরণের ‘আশ্বাস’ পেয়ে শিক্ষকরা আন্দোলন স্থগিত করে ক্লাসের ফেরার ঘোষণা দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট