1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নিয়ামতপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

নিয়ামতপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আরাফাতুজ্জামান, নিয়ামতপুর, নওগাঁ : বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ শীর্ষক প্রকল্পের আওতায় হাজীনগর ইউপির মাকলাহাট কার্তিকতলা বাজার হতে শালবাড়ী রাস্তার ১৮০ ফিট হিয়ারিং রাস্তা নির্মান ২য় বারের মত বন্ধ করলো এলাকাবাসী।

আজ ১২ জুন,বৃহস্পতিবার সকাল ৯ টায় সরজমিনে দেখা যায়, রাস্তায় সর্বোচ্চ ৩ ইঞ্চি ও সর্বনিম্ন ১ ইঞ্চি বালু ভরাট দিয়ে কাজ শুরু করে। এক ড্রাম ট্রাক বালি দিয়ে কাজ শেষ করার কথা জানায় শ্রমিকেরা।

এদিকে রাস্তার কাজে সন্দেহ হলে প্রকল্প কাগজ দেখতে চাই সচেতন মহল তবে ঠিকাদার কাগজ না দেখিয়ে নিয়ামতপুর এলজিইডি অফিসে যেতে বলে। এমনকি ফোনে একাধিক জনের সাথে দুর্ব্যবহার করে এবং ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করে। ঠিকাদার নিয়ামতপুর উপজেলার গাবতলী পাঁঠাকাটা গ্রামের বলে জানা যায়।

ঠিকাদার সরাসরি উপস্থিত না হয়ে ফোনে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হয়। কাগজ না দেখা পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য শ্রমিকদের বলা হয়। এলাকাবাসীর দাবী এভাবে নিচু রাস্তা নির্মাণ করা হলে জনগণের কোন কাজে আসবে না। বর্ষা মৌসুমে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হবে এবং পুরো রাস্তায় পানি জমে থাকবে। তবে নিচু দিকে সর্বোচ্চ ৮ ইঞ্চি ও উচু দিকে সর্বোচ্চ ৩ ইঞ্চি বালু দিয়ে রাস্তা নির্মাণ করা হলে রাস্তা টেকসই,পূর্বের হিয়ারিং রাস্তার সমান ও জনগণ রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

উল্লেখ্য যে গত ৪ জুন ৩ নম্বর ও ভাঙ্গাচুরা ইট দিয়ে কাজ করার সময় এলাকাবাসীর প্রতিরোধে রাস্তা নির্মাণ বন্ধ করে ঠিকাদার। এলাকাবাসীর চাপে ইট ফেরত নিয়ে যেতে বাধ্য হয় ঠিকাদার। এবিষয়ে সুরাহা করে দ্রুত সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা ইঞ্জিনিয়ার, হাজীনগর ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্শন করেছে এলাকাবাসী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট