1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত  নওগাঁর আত্রাইয়ের পাট চাষিরা - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ফুল চলচ্চিত্রে পা রাখলেন শেরপুরের ইয়াকুব আলী সরকার, অভিনয় করছেন ‘খোকন’ সিনেমায়

সোনালী আঁশ সংগ্রহে ব্যস্ত  নওগাঁর আত্রাইয়ের পাট চাষিরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কামাল উদ্দিন টগর, আত্রাই, নওগাঁ প্রতিনিধি………………………………………..

উত্তর বঙ্গের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে চলতি পাট মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় পাট কাটা, জগ দেওয়া ওপাটকাঠি থেকে সোনালী আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিগত কয়েক বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটছে হাসি।

 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার সময় মতো পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাট কেটে তা নদী, নালা,খাল, বিল, ডোবায় জাগ দেওয়া আঁশ ছাড়ানো এবং হাটে বাজারে তা বিক্রিসহ সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আবার কোথাও দেখা গেছে,নারী-পুরুষের অংশ গ্রহনে পাট থেকে আঁশ ছাড়ানোর কাজ চলছে।

 

বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ভালো পাটের মুল্য এক হাজার ছয় শত টাকা মণ ও নিন্ম মানের পাটের মূল্য এক হাজার দুই শত টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে ন্যায্য মূল্য পেয়ে চাষিদের মধ্যে এখন পাট চাষের আগ্রহ বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের সাগর আলী ও পাঁচুপুর ইউনিয়নের বিপ্রবোয়ালিয়া গ্রামের সুরুজ আলী জানান, দুই বিঘা জমিতে পাটচাষ করে ভালো ফলন পেয়েছি। অন্য বছরের তুলনায় এবার দাম বেশি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে না।

 

আত্রাই উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় এক হাজার চারশত পঞ্চাশ হেক্টর লক্ষ মাত্রা নিদ্ধারণ করা হলেও একহাজার চার শত পনর হেক্টর জমিতে পাট হয়েছে। স্বল্প খরচে উচ্চ ফলনশীল পাট উৎপাদন করতে পারে এজন্য আমরা প্রতিনিয়ত পরামশ প্রদান করছি। এ বছর শুরুতে অনাবৃষ্টির কারণে গত বছরের তুলনায় পাটচাষ কম হলেও বাম্পার ফলন হয়েছে। বতমান বাজার মূ্ল্য ভালো রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট