1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক বাঘায় বস্ত্র বিতরণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব, বস্তুনিষ্ঠ সংবাদের আহ্বান এমপির সৌদি থেকে ফেরার এক মাসের মাথায় টাঙ্গাইলে যুবকের রহস্যজনক মৃত্যু দুর্গাপুর্জার উপত্তিস্থল রাজশাহীর তাহেরপুরে সিদুর শুভক্ষণে প্রতিমা বিসর্জন শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সহোদরের জিডি শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮ পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ, ১ লাখ টাকা দাবি নওগাঁর আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা……………………..

বাংলাদেশ থেকে অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ ১৮ জুন রবিবার সকালে খুলনা নগরীর সূর্যের হাসি ক্লিনিক প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর দেহের স্বাভাবিক গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে। এই ক্যাপসুল শুধু শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধই করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই ক্যাপসুলের গুরুত্ব অপরিসীম। দীর্ঘ সময় ধরে এই ক্যাম্পেইন চলমান থাকায় এখন আর অপুষ্টি ও রাতকানা রোগী শিশু দেখা যায় না। এর ফলে শিশুর মৃত্যুহার কমে গেছে।

 

তিনি আরও বলেন, আজকের সুস্থ্যশিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই ক্যাপসুল খাওয়ানোর প্রতি সকল অভিভাবকদের উৎসাহিত করতে হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল এর অভাব পূরণে বছরে দুইবার সম্পূরক খাদ্য হিসেবে এই ক্যাপসুল খাওয়ানো হয়। শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

 

এ দিকে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা ও মাজেদা খাতুন।

 

স্বাগত বক্তব্য দেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডাঃ ফেরদৌসী আক্তার, ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা শারমিন আক্তার বক্তব্য রাখেন।

 

উক্ত অনুষ্ঠানে জানানো হয়েছে যে এবছর খুলনা মহানগরীতে মোট এক লাখ ১৭ হাজার ৫৭জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৩ হাজার পাঁচ শত ৭৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ তিন হাজার চারশত ৮৪ জন।

 

এছাড়া খুলনা জেলার নয়টি উপজেলা এবং দুইটি পৌরসভার মোট ১ লাখ ৮৮ হাজার সাতশত ৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২৩ হাজার ৯৪ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ছয়শ ৫৩জন।

 

এদিনে সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আই,ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আই, ইউ) খাওয়ানো হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট