1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে আম পাড়া শুরু; বাজারে এখন গুটি আম - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পারুল বেগম গ্রেপ্তার কালীগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন কুষ্টিয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু চাঁপাইনবাবগঞ্জে আধিপত্যের জেরে ককটেল বিস্ফোরণ: ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার বদরগঞ্জের সরলার বাজারে দোকানে হামলা-ভাঙচুর, পৌনে এক লাখ টাকার মালামাল লুট কুষ্টিয়ায় ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু, পরিবারের দাবি দুর্ঘটনা চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি: ১১টি ককটেল উদ্ধার বান্দাইখাড়ায় আত্রাই থানা পুলিশের অভিযান, ২১০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার আদিবাসী অধিকার ও সংগঠন শক্তিশালীকরণের লক্ষ্যে পোরশায় বিশাল ত্রি-বার্ষিক সম্মেলন

রাজশাহীতে আম পাড়া শুরু; বাজারে এখন গুটি আম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী ……………………………………………….

রাজশাহীতে ম্যাংগো ক্যালেন্ডার মেনে চলমান বছরের আম পাড়া শুরু হয়েছে। প্রশাসনের বেঁধে দেওয়া সময়েই বৃহস্পতিবার (৪ মে) সকাল থেকে রাজশাহীর নয় উপজেলার বিভিন্ন এলাকায় এই আম পাড়ার কাজ শুরু হয়ছে। প্রথম দিবসে কৃষকরা বেশ উৎফুল্ল হয়ে আম পাড়ছে বাজারজাত করার জন্য। বৃষ্টিপাত না থাকায় এবার আমের ফলন আশানুরূপ হচ্ছে না।।

 

সব উপজেলার আম একসাথে পাড়া হচ্ছে না। প্রথম দিন পাড়া হচ্ছে গুটি জাতের (চোষা আম)।বৃষ্টিহীনতার কারণে এবার আমের আকার ছোট হয়েছে বলে চাষিরা বলছেন। ঝড়বৃষ্টি কম হওয়ায় রাজশাহীতে গাছে গাছে আম কম নষ্ট হয়েছে যদিও। তবে চৈত্র-বৈশাখজুড়ে তাপপ্রবাহ ও বৈরি আবহাওয়া বেশ কিছুদিন সক্রিয় থাকায় আমের বাড়ন্ত গুটি ঝরে পড়ে। ফলে আমের সংখ্যা এবার কম হয়েছে গাছে। তবে জাতআম খ্যাত রসালো গোপালভোগের জন্য অপেক্ষা করতে হবে আরও ১১ দিন। বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী ১৫ মে গাছ থেকে পাড়া শুরু হবে রাজশাহীর সর্বোচ্চ বিক্রিত সুমিষ্ট জাতের এই আম।

 

আজ সকালে বৈশাখে পরিপক্ব হওয়া গুটি জাতের এই আম সংগ্রহের মধ্য দিয়েই এর আনুষ্ঠানিকতা শুরু করেন বাগানিরা। এর আগে রাজশাহীতে আম পাড়ার সময় বেঁধে দেয় জেলা প্রশাসন। অসময়ে আম সংগ্রহ বন্ধ রাখতে গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক মো. শামীম আহমেদ জানান, বুধবার (৩ মে) সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে সভা করে এ বছরের ম্যাংগো ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। আজ থেকে সেই বেঁধে দেওয়া সময় মেনে কৃষকরা তাদের গাছের আম পাড়তে পারবেন।

 

জেলা প্রশাসনের কার্যালয়ের দেওয়া আম নামানোর সূচি অনুযায়ী আগামী ১৫ মে দ্বিতীয় দফায় পাড়া হবে জাতআম গোপালভোগ। এরপর আমের জাত ভেদে নির্ধারিত সাতটি ধাপে ২০ আগস্ট পর্যন্ত রাজশাহীর বাজারে জনপ্রিয় ল²ণভোগ, রানিপছন্দ, খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি, ফজলিসহ অন্যান্য জাতের আম নামবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট