1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রোহিঙ্গাদের জন্য আরও ২৩.৮ মিলিয়ন ডলার দিবে যুক্তরাষ্ট্র - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় দুর্গা পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন

রোহিঙ্গাদের জন্য আরও ২৩.৮ মিলিয়ন ডলার দিবে যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৪৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা ব্যুরো…………………………….

রোহিঙ্গাদের জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে আরো ২৩.৮ মিলিয়ন ডলার মানবিক সহায়তা প্রদান করছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এর মাধ্যমে।

 

ইউএসএআইডি এই নতুন অর্থায়নের মাধ্যমে কক্সবাজার ও ভাসানচরে শিশু, গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মৌলিক ও তাজা খাবার কেনার জন্য ইলেকট্রনিক ভাউচার, ৯২৫,০০০ রোহিঙ্গাদের খাদ্য যোগানোসহ প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সরবরাহ করতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এর সাথে কাজ করবে।

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ১০০ মিলিয়ন ডলারের তহবিলের ঘাটতির মধ্যে এই সহায়তা এমন সময়ে দেয়া হচ্ছে যখন রোহিঙ্গা শিবিরগুলিতে খাদ্য রেশন হ্রাস করার পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল।

 

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশে উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে আরও অনেক কিছুর প্রয়োজন আছে। আমরা অন্যান্য দাতাদেরকে রোহিঙ্গাদের চাহিদা মেটাতে অতিরিক্ত সহায়তা প্রদান করতে আমাদের সাথে যোগ দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারকেও আহ্বান জানাই রোহিঙ্গা জনগোষ্ঠীকে টেকসই জীবিকামূলক কর্মকান্ডে নিয়োজিত হওয়ার সুযোগ দেয়ার জন্য যাতে তারা মানবিক সাহায্যের উপর তাদের নির্ভরতা কমাতে সক্ষম হয়।

 

বাংলাদেশে আশ্রয় গ্রহন করে বর্তমানে প্রায় ১০ লাখ মিয়ানমারের জাতিগত রোহিঙ্গা লোক কক্সবাজারের বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে এবং বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে বসবাস করছে। তারা মৌলিক চাহিদা মেটাতে মানবিক সহায়তার উপর নির্ভর করছে। ২০১৭ সালের আগস্ট  থেকে যুক্তরাষ্ট্র এই আঞ্চলিক সঙ্কটের প্রেক্ষিতে ২ বিলিয়ন ডলারের বেশি প্রদান করেছে।# সোর্স: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট