1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস

  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান,রাজশাহী……………………………………………..

রাজশাহী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ তাপমাত্রা বাড়ায় হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হচ্ছে প্রাণীকুলে। রমসজান মাসে এমন তীব্র গরমের কারণে রোজাদারদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। চলতি বছরে রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

গতকাল শুক্রবার রাজশাহীর সর্বোচ্চ তপামাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিন থেকে রাজশাহীর তাপমাত্রা বাড়তির মুখেই রয়েছে। এক দিনের ব্যাবধানে দশমিক সাত ডিগ্রি সেলসিনয়াস তাপমাত্রা বেড়ে গেছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ভোগান্তি পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ ও রোজাদাররা।

 

রাজশাহী আবহাওয়া অফিস সুত্র জানান, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার তাপমাত্রা বেড়েছে দশমিক ৭ ডিগ্রি। এছাড়া রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এমন পরিস্থিতি থাকতে পারে আরও কয়েক দিন। অন্যদিকে সকাল থেকে রোদের দাপট ছিল বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আরও তাপমাত্রা। সর্বশেষ বিকেল ৩টার দিকে আবহাওয়া পর্যবেক্ষণাগার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এটিই রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এলাকা সুত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। তার পরের দিন ৪ এপ্রিল ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ৫ এপ্রিল তাপমাত্রা কমে সর্বোচ্চ ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস হয়। ৬ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

এবিষয়ে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, রাজশাহীতে শুক্রবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীর ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বইছে। এটি আরও দু-এক দিন অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট