1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে আম কেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে তোলা হবে: কৃষি সচিব - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে আম কেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে তোলা হবে: কৃষি সচিব

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ………………………………………….

বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে আম উৎপাদন হচ্ছে। তবে চাঁপাইনবাবগঞ্জের উৎপাদিত সুমিস্ট আমের সুনাম রয়েছে দেশ ও দেশের বাইরে। প্যাকেটজাত ও মানসম্মত আম পুরো মৌসুমজুড়ে জাপানে রপ্তানি করা হবে। এ ছাড়া অন্যান্য দেশেও আম রপ্তানিতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শেরপুর পার্বতীপুরে বারি গম-৩৩ ও খামারি মোবাইল অ্যাপের প্রদর্শনীতে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন সচিব।

 

সচিব ওয়াহিদা আক্তার বলেন, চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত হলেও আম কেন্দ্রিক কোনো শিল্পাঞ্চল গড়ে ওঠেনি। আগামীতে যেন এ জেলায় শিল্পাঞ্চল গড়ে তোলা হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রদর্শনী শেষে সচিব স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, ক্রপ জোনিং প্রকল্পের কো-অর্ডিনেটর ড. আবদুস ছালাম, গোস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বেগম, আম গবেষণা কেন্দ্রের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেসুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. বিমল প্রামাণিকসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। পরে কৃষি সচিব আমনুরাতে বিনা মসুর-৮ ও বারি সরিষা-১৮ মাঠ পরিদর্শন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট