1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ‎ ‎ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ‎ ‎

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎খুলনায় ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্য নিয়ে ১৩ অক্টোবর সোমবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়।  ‎দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ রয়েছে। দুর্যোগ আসলে মানুষের ভোগান্তির সীমা থাকে না। তিনি আরও বলেন, বাংলাদেশ ভৌগলিক কারণেই দুর্যোগপ্রবন অঞ্চল। সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের কাজ করতে হবে। দুর্যোগের পূর্ব প্রস্তুতি যত বেশি নেয়া যাবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব। এজন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। ‎

আলোচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ মাসুদ সরদার, মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, জেজেএস এর আব্দুল বাকী প্রমুখ বক্তৃতা করেন।

স্বাগত বক্তৃতা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম। এর আগে দিবসটি উপলক্ষ্যে নগরীর শহিদ পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এছাড়া অগ্নিকান্ড ও ভূমিকম্পকালে রক্ষা পাওয়ার উপায় নিয়ে কালেক্টরেট চত্বরে মহড়া অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট