1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

মোহনপুর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন (১৯৯৪ সালে গঠিত) ঐতিহ্যবাহী মোহনপুর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার ও সাধারণ সম্পাদক দৈনিক সানশাইন ও সময়ের আলো পত্রিকার মোহনপুর প্রতিনিধি আরিফ উদ্দিন রাসেলকে নির্বাচিত করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে মোহনপুর প্রেসক্লাব কার্যালয়ে আগামী ১ বছর মেয়াদে এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনায় ১১ পাতার একটি গঠনতন্ত্র প্রস্তুত করা হয়েছে। আগামীদিনে প্রস্তুতকৃত সেই গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হবে। সেইসাথে কমিটির ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক সোনার দেশ পত্রিকার মোহনপুর প্রতিনিধি মোস্তফা কামাল, সহ-সভাপতি দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার আনসার তালুকদার স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক ডেইলি ভয়েস অব এশিয়া পত্রিকা ও পদ্মাটাইমস২৪ডটকম অনলাইন নিউজ পোর্টালের রির্পোটার রায়হানুল হক রিফাত, সাংগঠনিক সম্পাদক দৈনিক বর্তমান পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি আসগর আলী সাগর, দপ্তর সম্পাদক আজকের প্রতিদিনের স্টাফ রিপোর্টার আতাউর রহমান পলাশ, প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ ও ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মোহনপুর প্রতিনিধি শফিকুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য আমাদের রাজশাহী পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাশেদুল ইসলাম, দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার মোহনপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার সুমন শান্ত, দৈনিক মানবকন্ঠ পত্রিকার মোহনপুর প্রতিনিধি সাহিনুর রহমান।

উক্ত নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন, মোহনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, মোহনপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি খোন্দকার ইদ্রিস আলী, সাবেক সভাপতি শরিফুল ইসলাম রতন, সাবেক সাধারণ সম্পাদক রনোজিত কুমার রতন ও সাবেক সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী মোহনপুর প্রেসক্লাব বিগত কিছু সময় কথিতদের হাতে নেতৃত্ব যাওয়ার কারনে সংগঠনটির কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। পরবর্তী উপজেলায় কর্মরত মূল ধারার সাংবাদিকদের সমন্বয়ে আবারো নতুনভাবে কমিটি গঠন করে তা ঘোষণা দেয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট