1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগেরহাট মোল্লাহাটে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাগেরহাট মোল্লাহাটে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগেরহাট জেলা প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার ১৬ মে উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ খালিদ হোসেন এবং বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান। এ

সময় জেলা প্রশাসক বলেন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর নির্বাচনের চলমান সুশৃংখল পরিবেশ ভোট গ্রহণ ও ফলাফল প্রস্তুত পর্যন্ত অব্যাহত রাখতে হবে। পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, প্রত্যেক কেন্দ্রে সশস্ত্র পুলিশ ছাড়াও স্টাইকিং ফোর্স সার্বক্ষণে নিয়োজিত থাকবে। কেন্দ্র ও ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার, জেলা নির্বাচন অফিসার সেখ মুহাম্মদ জালাল উদ্দীন, থানা অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইসহাক প্রমুখ। এই নির্বাচনে উপজেলার মোট ৩৯ টি কেন্দ্রে ২৯৮ টি ভোট কক্ষে জন্য ৩৯ জন প্রিজাইডিং অফিসার, ২৯৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ৫৯৬ জন পল্লিং অফিসারদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট