1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥মোহাঃ সফিকুল ইসলাম,  শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ):  ১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে আহাদ আলী কাজল নামে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা ও নৌ-পুলিশের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বলাতুলি ইউনিয়নের পদ্মা নদীর মধ্যচর এলাকায় ভাসমান অবস্থান মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে পদ্মা নদীর মধ্যচর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।  খবর পেয়ে থানা ও নৌ-পুলিশের সদস্যরা সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবার অভিযোগ- আহাদ আলী কাজল প্রায় ১৮ দিন আগে নিখোঁজ হয়। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে।  #

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট