1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

১৮০ রানে অলআউট হয়ে লিড নিলো নিউজিল্যান্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক : গ্লেন ফিলিপসের ব্যাটিং নৈপুন্যে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে লিড পেয়েছে সফরকারী  নিউজিল্যান্ড ক্রিকেট দল।  ফিলিপসের  সাথে কাইল জেমিসন, ড্যারিল মিচেল ও  টিম সাউদির দৃঢ়তায়  বাংলাদেশের করা ১৭২ রানের জবাবে  প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়েছে সফরকারী নিউজিল্যান্ড। প্রথম ইনিংস থেকে ৮ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনই অলআউট হয় বাংলাদেশ। জবাবে দিন শেষে ৫ উইকেটে ৫৫ রান করেছিলো নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ১১৭ রানে পিছিয়ে ছিলো কিউইরা। ড্যারিল মিচেল ১২ গ্লেন ফিলিপস ৫ রানে অপরাজিত ছিলেন।

বৃষ্টির কারনে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়। আজ তৃতীয় দিনের শুরুতে মাঠ ভেজা থাকায় দুপুর ১২টায় খেলা শুরু হয়।

ফিলিপসের মারমুখী ব্যাটিংয়ে লিড পায় নিউজিল্যান্ড। ৯টি চার ও ৪টি ছক্কায় ৭২ বলে ৮৭ রান করে আউট হন তিনি।

দলীয় ১৮০ রানে নবম ব্যাটার হিসেবে ফিলিপস আউট হবার কিছুক্ষণ পরই গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

ফিলিপসের পর কিউইদের পক্ষে কাইল জেমিসন ২০, মিচেল ১৮ ও অধিনায়ক টিম সাউদি ১৪ রান করেন।

বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ৫৩ রানে ও তাইজুল ইসলাম ৬৪ রানে ৩টি করে এবং শরিফুল ইসলাম ১৫ রানে ও নাইম হাসান ২১ রানে ২টি করে উইকেট নেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট