1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হাবিবরা শুধু চুরি, রাহাজানী, খুন,ডাকাতি করে বেড়িয়েছে: পিন্টু - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

হাবিবরা শুধু চুরি, রাহাজানী, খুন,ডাকাতি করে বেড়িয়েছে: পিন্টু

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা : পাবনা-৪ আসনে প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবরা ধানের শীষে ভোট দেয়নি। ওরা কোনদিন বিএনপিও করেনি । ওরা শুধু চুরি, রাহাজানী, খুন, ডাকাতি করে বেড়িয়েছে। তাই ওরা বিএনপির মর্ম কি বুঝবে।

হাবিব সমর্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তিনি বলেন,ওরা যদি কোনকিছু করে তাৎক্ষনিকভাবে যোগাযোগ করা হলে দ্যান এন্ড দ্যান প্রতিবাদ করা হবে। ওরা এরশাদ বিরোধী আন্দোলনে ছিলনা। আর ১৭ বছরের আন্দোলনেতো থাকার কথাও নেই বলে জানিয়েছেন,পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু।
শনিবার রাতে ঈশ্বরদী বাজারের এক নম্বর গেটে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিনেতা ফজলুর রহমানের সভাপতিত্বে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ, ফারুক চেয়ারম্যান ও বিএনপিনেতা আনোয়ার হোসেন জনিসহ অন্যরা বক্তব্য দেন। এর আগে বিকেলে পৌর এলাকার নয় ওয়াড ও সাত ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে আলহাজ্ব সুতাকল মোড়ে জমায়েত করে।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ৮ নভেম্বর বিকেলে পাবনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি সামসুদদীন আহমেদ মালিথা এবং পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর নেতৃত্বের্ বৃহৎ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আলহাজ্ব সুতাকল মোড় থেকে শুরু হয়ে ঈশ্বরদী বাজারের এক নং গেটে এসে পথসভার মধ্য দিয়ে সমাপ্ত হয়। নেতাকর্মীদের দাবির পক্ষে ঐক্যমত পোষণ করে পথসভায় বক্তারা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় বিএনপির নীতিনির্ধারক নেতাদের পাবনা – ৪ আসনের সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে পুনঃবিবেচনা করার অনুরোধ করা হয়।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট