1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ধানের শীষ জনপ্রিয়তার প্রতীক হিসেবে জনস্রোতে পরিণত  হাতপাখার বিজয়ী দেশে ইসলামী শাসন কায়েম হবে খুলনার বিভিন্ন আসনে হাতপাখার প্রার্থীরা রূপসায় বর্ণমালার ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা/২৬ অনুষ্ঠিত “জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব” ঃ সামসুজ্জোহা খান তাদেরও আমাদের মতো ভাষা রয়েছে-ইউএনও বাঘায় বাংলা ইশারা ভাষা দিবস উদাপন নওগাঁ জেলায় যৌথ বাহিনীর ডমিনেন্ট পেট্রোল ও মহড়া  রূপসায় ১১ দলীয় জোট প্রার্থীর দেয়াল ঘড়ির নির্বাচনী মতবিনিময় সভা  জান্নাত জামায়াত ইসলামের বাপ-দাদার সম্পত্তি নয়, নির্বাচনী জনসভায় অধ্যাপক শাহজাহান আলি মিঞা পাকশী এনবিপিএম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  শিবগঞ্জে বিদেশি পিস্তল  গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে থানা পুলিশ 

হাতপাখার বিজয়ী দেশে ইসলামী শাসন কায়েম হবে খুলনার বিভিন্ন আসনে হাতপাখার প্রার্থীরা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ হাতপাখা প্রতীকের বিজয়  হলে দেশে ইসলামী শাসন কায়েম হবে,আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দেশের কোন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থাকবে না। সকল ধর্মের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে,নারী সমাজের সম অধিকার নয় বরং অগ্রধিকার নিশ্চিত করা, শিক্ষা ও চিকিৎসার মান উন্নয়ন করা হবে। পশ্চিমা বিশ্ব নয় বরং ইসলামে তাহজিব তামাদ্দুনের মাধ্যমে জাতী গঠনে কাজ করা হবে দেশ-বিদেশের সকল হক্কানী ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ পীর সাহেব চরমোনাই কে সমর্থন দিয়েছেন আপনরা নিজ নিজ জায়গা থেকে হাতপাখা প্রতীককে বিজয়ের সর্বত্র চেষ্টা করুন। শনিবার ( ৭ফেব্রুয়ারী) দিনব্যাপী নির্বাচনী  সংযোগে হাতপাখার প্রার্থীরা এসব কথা বলেন।

খুলনা ১ আসনঃ  খুলনা ১দাকোপ  বটিয়াঘাটা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত  হাতপাখা প্রতীকের  প্রার্থী  আলহাজ্ব মোঃ  মাওলানা আবু সাঈদ শুক্র শনিবার (৭ ফেব্রুয়ারী ) বিকাল ৩ টা থেকে বটিয়াঘাটা উপজেলার গল্লামারী,বিশ্বরোড ও জলমা ইউনিয়নের বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে গণসংয়োগ করেন ।

গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দলন বাংলাদেশ খুলা জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান  জেলা সেক্রেটারী এস এম রেজাউল করিম সরদার,মুফতি এনামুল হাসান সাঈদ ,মাওঃ দ্বীন ইসলাম, মোমিনুল ইসলাম নাসিব,মাওঃ নাসিম হোসেন,আলহাজ্ব শফিকুল ইসলাম,বটিয়াঘাটা উপজেলা পুর্ব শাখা সভাপতি এইচ,এম জাহিদুল ইসলাম,বটিয়াঘাটা পশ্চিম শাখা সভাপতি হাফেজ কারীমুল ইসলাম, দাকেপ সেক্রেটারী  শাকীল আহমদ রাসেল , আব্দুল্লাহ আল নোমান,বটিয়াঘাটা পুর্ব শাখা সেক্রেটারী  ইসমাইল হোসেন, বটিয়াঘাটা পুর্ব  শাখা সেক্রেটারী  রহমত আলী  হাফেজ ওসমান করিম ,মামুনুর রশীদ ,আঃ কাদের সানা ,আঃ রহমান  মোল্লা ,  মাওলানা আঃ রাজ্জাক,আলহাজ্ব আবু দাউদ ,আলহাজ্ব  জাহিদুল ইসলাম,আবু হোসেন,মাওলানা বায়েজিদ আলম মোঃ জামাল হোসেন,মোঃ দেলোয়ার হোসেন , প্রমুখ।

Open photo NaN

খুলনা ৪ আসনঃ   খুলনা ৪ আসনে  পাখার মনোনীত  সংসদ সদস্য পদপ্রার্থী  অধ্যক্ষ হাফেজ মাওলানা  ইউনুস আহমাদ তেরখাদা উপজেলার ২নং বারসাত ইউনিয়নে গণসংযোগ ও কাটেংগা গ্রামে উঠান বৈঠক করেন বিকালে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সেনহাটি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের হাত পাখার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।

প্রধান অতিথির বক্তবে্য তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বত্র শরিয়ার-র প্রাধান্য দিব পর্যায়ক্রমিক সংস্কার করবো জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা থাকবে অর্থনৈতিক সমৃদ্ধি তারুণ্যের কর্মসংস্থান ও কর্মমুখী বিজ্ঞানভিত্তিক নৈতিক শিক্ষার ব্যবস্থা করব আর্থিক সামরিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি করব এবং সর্বক্ষেত্র সুশাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরয়ার ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদী সহ-সভাপতি নুরুল হুদা সাজু সহ-সভাপতি রফিকুল ইসলাম এস্কান্দার সেক্রেটারি মাস্টার জাফর সাদিক ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মহিবুল্লাহ জেলা যুব আন্দোলন এর সভাপতি মুফতি ফজলুল হক ফাহাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা জেলা শাখার সদ্য সাবেক সভাপতি মুহাম্মাদ ফরহাদ মোল্লা, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম ইসলামী আন্দোলন দিঘলিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন দিঘলিয়া থানা যুব আন্দোলন এর সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সালমান ফার্সি।

Open photo NaN

আরো উপস্থিত ছিলেন মুফতি আশরাফুল ইসলাম মোহাম্মদ সাদুল্লাহ জাহিদুল ইসলাম মাহমুদুল হাসান ইউসুফ মল্লিক প্রমুখ নেতৃবৃন্দ খুলনা ৬ আসনঃখুলনা-৬ (পাইকগাছা কয়রা) সংসদীয়  আসনে   হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব পাইকগাছা উপজেলার বাড়ুলী ইউনিয়নের বিভিন্ন বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মুফতি আহমাদ আলী, সেক্রেটারি হাফেজ মোঃ মইনুদ্দিন  মাসুম বিল্লাহ,মোহাঃ সঈম,আঃ রশিদ  হাফেজ হুমায়ুন কবিব,গাজী আঃ বারী,সাব্বির আহমেদ, রিফাত হুসাইনপ্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট