1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
হলমার্কের চেয়ারম্যান জেসমিনকে জামিন দেননি আপিল বিভাগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

হলমার্কের চেয়ারম্যান জেসমিনকে জামিন দেননি আপিল বিভাগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জেসমিনের আবেদনের শুনানি ৩ মাসের জন্য মুলতবি করে আজ আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ।

আদালতে জেসমিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল। আর দুদকের পক্ষে শুনানি করেন এডভোকেট আসিফ হোসাইন।

ভুয়া লেটার অব ক্রেডিট বা এলসি খুলে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় ২০১৯ সালের ১০ মার্চ জেসমিনকে জামিন দেন হাইকোর্ট। তবে দুর্নীতি দমন কমিশনের আনা আপিলের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই বছরের ১৬ জুন হাইকোর্টের জামিন আদেশ বাতিল করে এবং জেসমিনকে ৪ সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরবর্তীতে ২০২২ সালের ৩০ আগস্ট জেসমিন ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে জামিন চান জেসমিন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট