1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
স্বামীর লুঙ্গি পরে গৃহবধুর সাথে ফূর্তি করছিল যুবক , জনতার ধাওয়ায় আলমারিতে লুকিয়েও রক্ষা হয়নি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

স্বামীর লুঙ্গি পরে গৃহবধুর সাথে ফূর্তি করছিল যুবক , জনতার ধাওয়ায় আলমারিতে লুকিয়েও রক্ষা হয়নি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় হিন্দু-মুসলিম পরকীয়ায় আপত্তিকর অবস্থায় দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মুসলিম পরিবারের গৃহবধু দুই সন্তানের জননী ও হিন্দু পরিবারের যুবকও দুই সন্তানের জনক। তারা উভয়েই উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর গ্রামের বাসিন্দা। বুধবার(১৫ই অক্টোবর) রাতে স্বামীর অনুপস্থিতিতে গৃহবধুর শয়ন কক্ষে ফূর্তি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হন বিদ্যুৎ প্রামানিক (৪০)। সে বিনোদপুর হিন্দু পাড়া গ্রামের মৃত বীরেন্দ্রনাথ প্রামানিকের ছেলে। গৃহবধূ একই গ্রামের দিনমুজুর সুজন আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়,বিদ্যুৎ প্রামানিকের সাথে ওই গৃহবধু প্রায় ৩ বছর পরকিয়ায় জড়িত। এর আগেও একাধিক বার ধরা পড়লেও প্রভাবশালীদের হস্তক্ষেপে রক্ষা পান। টাকা পয়সা ,জিনিসত্র দিয়ে সম্পর্ক টিকিয়ে রেখেছেন। তবে এবার ধরা খেয়েও জনতার রশির বাঁধন থেকে ছাড়া পাননি। এ সংক্রান্ত ধারণকৃত ভিডিও প্রতিনিধির কাছে সংরক্ষিত আছে।

গ্রামের প্রত্যক্ষদশী শাকিল আহমেদ জানান, ঘটনার দিন বুধবার সকালে ওই গৃহবধূর স্বামী সুজন আলীকে কৌশলে এলাকার বাইরে কাজে পাঠিয়ে দেওয়া হয়। বিদ্যুৎ নিজেই তার মটরসাইকেলে নিয়ে বাসে উঠিয়ে দেয় । পরে রাতে ওই গৃহবধূর ঘরে গিয়ে ফুর্তিতে লিপ্ত হন। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন গৃহবধুকে ঘরের দরজা খুলতে বলেন। এসময় বিষয়টি আড়াল করতে গৃহবধু চোর চোর বলে চিৎকার দেয়। এরই মাঝে বিছানায় মুঠোফোন রেখে ঘরে থাকা কাঠের আলমারির ভেতরে লুকিয়ে পড়ে বিদ্যুৎ। পরে দরজা খুলে দিলে প্রথমত ঘরের ভিতরে গৃহবধু ছাড়া কাউকে পাননি। ঘরের ভেতরে দেখা মানুষটি হারিয়ে যাওয়ার প্রবল সন্দেহে বিছানায় রাখা মোবাইল দেখে খুঁজতে থাকেন স্থানীয়রা। এক পর্যায়ে আলমারির দরজা খুলে গৃহবধুর স্বামীর লুঙ্গি পরিহিত অবস্থায় বিদুৎকে পাওয়া যায় বলে জানান শাকিল আহমেদ ।

এদিকে উত্তেজিত জনতার রোষানল থেকে মুক্তি পেতে ৯৯৯ ফোন দেয় বিদ্যুৎ এর পরিবার। পরে বাঘা থানা পুলিশ দুইজনকে থানায় নিয়ে আসেন। খবর পেয়ে বৃহসপতিবার (১৬-১০-২০২৫) সকালে বাড়ি পৌঁছেন গৃহবধুর স্বামী সুজন আলী ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, অভিযোগ না দেওয়ায় গৃহবধুকে পরিবারের জিম্মায় দিয়ে বিদুৎ প্রামানিককে প্রতিরোধমূলক আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি জানান,গৃহবধু দাবি করেছে তার স্বামীর কাছে পাওনা টাকা নিতে এসেছিল। একই ধরনের দাবি করেছে বিদুৎ প্রামানিকও। গৃহবধুর স্বামীও কোন অভিযোগ করেননি। তবে মামলা করতে চাইলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট