1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

সোনামসজিদ সীমান্তে আবারও বিপুল পরিমাণ ফেন্সিডিল আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের মোগড়পাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে চোরাকারবারীরা বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ রেখেছে এবং সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে পাচার করবে । সেই তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র ০১ টি বিশেষ টহল দল গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখ মধ্যরাত আনুমানিক ২ টার সময় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে এবং তল্লাশীর এক পর্যায়ে ০৩টি প্লাস্টিকের ক্যারেটে বস্তাবন্দি অবস্থায় সর্বমোট ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো সাধারণ ডায়েরীর মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি’র আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট