1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন শিবগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি গোদাগাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ৩০ হাজার টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন স্থাপত্য ডিসিপ্লিনের ৩১ শিক্ষার্থী বকেয়া পরিশোধে ব্যর্থ গাজী টিভি: বাংলাদেশে আইপিএল সম্প্রচার বাতিল করলো জিওস্টার কালীগঞ্জ থানার কামরুল ইসলাম গাজীপুরে শ্রেষ্ঠ এস আই নির্বাচিত নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ সংবাদ প্রকাশের পরই বিএনপি নেতার অভিযান নওগাঁর আত্রাইয়ে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটিতে ভোগান্তিতে জনসাধারণ রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সিআর ড্রিম সিক্স সাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে সিআর ড্রিম সিক্স সাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ মে) সকালে সিদ্ধিরগঞ্জ ষ্টেডিয়ামে সিআর ড্রিম সিক্স সাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলার মধ্য দিয়ে সিজন-২ এর টুর্নামেন্টটি শেষ হয়।ফাইনালে সিআর কিংসকে হারিয়ে সিআর থান্ডার চ্যাম্পিয়ন হয়।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জিএম সুমন মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান (মিন্টু প্রধান), নাসিক ১নং ওয়ার্ড জিয়া সৈনিক দলের সভাপতি ওমর ফারুক (জয়), সহ-সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, ইউএস শপিং কমপ্লেক্স এর সহ-সভাপতি রেজাউর রহমান (বাবলু), মাসুম শেখ ও সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমির স্বত্ত্বাধিকারী ও কোচ আশরাফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জিএম সুমন মুন্সি বলেন, খেলাধুলা এমন একটা মাধ্যম যার দ্বারা সমাজের অবক্ষয়, মাদক, সন্ত্রাস এবং অন্যান্য সামাজিক যে ব্যাপারগুলো সেগুলি রোধ করা যায়। আজকে যে খেলোয়ার তারাই আমাদের ভবিষ্যতের খেলোয়ার। তারাই একদিন আর্ন্তজাতিক পর্যায়ে মাঠ মাতাবে এবং দেশ, জাতি ও সমাজের মুখ উজ্জল করবে।

টুর্নামেন্টের আয়োজনে ছিলেন, আশরাফুল শুভ, মাইনুদ্দিন রনি, রুবেল রাজ, শিমুল রাজ, চায়না কালেকশন, ফাইজা বোরকা হাউজ ও মাইমুনা বোরকা হাউজ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট