1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
‎মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন ‎ সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎ তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখনো মরণ ফাঁদ, যেনো দেখার কেউ নেই! নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে ড্রেজার  মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন বিএনপির সাবেক বহিঃস্কৃত নেতা  শিবগঞ্জে ৪৭ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় হামলায় আহত  ৪

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#মুন্না খান, সিদ্ধিরগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি চৌধুরীপাড়া বসু হাজী মার্কেট এলাকায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় হামলা করে ৪জনকে আহত করার ঘটনা ঘটেছে। এ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার অভিযোগ দায়ের করেন মৃত. ওমর ফারুকের ছেলে মো. জুয়েল।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি চৌধুরী পাড়া বসু হাজী মার্কেট এলাকায় মাদক ব্যবসায়ী স্বপন (৪৫), গিয়াস উদ্দিন টুলুর ছেলে মহিন (২৮), আক্তারের ছেলে মাইনুদ্দিন (২৮), মজিবুরের ছেলে সায়েম ওরফে কেলমা (১৮), ও রতন (৩৪) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মাদক বেচা-কেনা করতে বাঁধা দেয় একই এলাকার রাজু (৩৪) ,কাজল (২৮), জুয়েল (৩৫), সামির ওরফে ভান্ডিল (২৭)। স্বপন, মহিন (২৮), মাইনুদ্দিন (২৮), সায়েম ওরফে কেলমা (১৮) ও রতন (৩৪) তারা সকলেই দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসার সাথে জড়িত এবং আমার এলাকার সকল তরুণদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।তাদের এই মাদক ব্যবসায় এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ মিলে বাঁধা দিলে তারা তৎক্ষনাৎ হামলা করে।

জুয়েল জানান, আমাদের এলাকার ছোট ভাই রাশেদের উপর স্বপন তার ব্যবহারকৃত সুইচগেয়ার দিয়ে হাতের রগ কেটে দেয় এবং আমার বন্ধু রাজুকে (৩৫) বেধড়ক মারধর করে, তারপর আশে পাশের লোকজন তাকে নিয়ে রাজুকে খাঁনপুর সরকারি হাসপালে নিয়ে যায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ রাজুকে একটি পুলিশ কেইসের কাগজ দেয়। তারপর উক্ত বিবাদীগণ আবার সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার সময় আমার বাসার সামনে এসে আমাকে অতর্কিত হামলা শুরু করে, এক পর্যায়ে তারা তাদের সাথে আনা চাপাতি দিয়ে আমার মাথায় কুপ ছুড়ে মারে এবং সঙ্গে সঙ্গে আমার মাথা ফেঁটে যায় ও আমার ব্রু কেটে যায়। আমার ছোট ভাই কাজল (৩০) এসে আমার এই অবস্থা দেখে আমাকে সঙ্গে সঙ্গে খাঁনপুর হাসপাতালে নিয়ে যায়।

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জানান, আওয়ামী লীগের দোসর মাসুমের লোক স্বপন চোর ওরফে মাদক ব্যবসায়ী। তারা ফ্যাসিস্ট সরকারের আমলে এই মাদক সাম্রাজ্য গড়ে তুলে স্বপন চোর একজন মাদক করবারি।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন বলেন, স্বপন ওরফে চোর স্বপন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের একটি সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করে। আমার এলাকায় কোন মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। এই মাদক ব্যবসায়ীদেরকে আইনের আনার অনুরোধ জানাই।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট