1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিংমল, মার্কেট এবং দোকান রাজশাহীতে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার বাঘায় পুকুর পাড়ে স্যান্ডেল-ব্যাগ দেখে জাল নামিয়ে পাওয়া গেল মরদেহ চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত বসতবাড়ি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে একটি বসতবাড়ি। বাড়ির ৬টি ঘরে থাকা আসবারপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার দিবারাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের কংশপুর গ্রামে মো. কামরুল ইসলাম এর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার বেলা ১১টায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১৫ হাজার টাকা, ৬০ কেজি চাল ও ৭টি শীতবস্ত্র দেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর কামরুল ইসলামের বাড়ির ৬টি ঘরে আগুন ছড়িয়ে পরলে সকল ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিংড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর পরিদর্শন করে সহায়তা প্রদান করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে পূণর্বাসন করার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাসেল কবির কালাম, ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রহিম, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আব্দুল কাহ্হার সিদ্দিকী কামরুল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান ফরহাদ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট