1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারাদেশে কতজন রোহিঙ্গা ভোটার, জানতে চেয়েছে হাইকোর্ট - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

সারাদেশে কতজন রোহিঙ্গা ভোটার, জানতে চেয়েছে হাইকোর্ট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : সারাদেশে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে, তা তদন্ত করে তালিকা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।

এ সংক্রান্ত এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

আগামী ৮ আগস্টের মধ্যে এই তালিকা দাখিল করতে নির্বাচন কমিশন (ইসি), স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, কক্সবাজারের ডিসিসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ৪০ জন রোহিঙ্গা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছে বলে অভিযোগ করা হয়। সেইসাথে একই ইউনিয়নে কয়েকশ’ রোহিঙ্গা নাগরিক হয়েছে বলে অভিযোগ এনে তাদের নাগরিকত্ব বাদ দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার তালিকা হালনাগাদ না করা পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখার আবেদন করা হয়।

বিষয়টি আমলে নিয়ে কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়ে গত ২৪ এপ্রিল আদেশ দেয় উচ্চ আদালত। সেইসঙ্গে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ৩৮ রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেয়ার নির্দেশ দেয় আদালত। ওই মামলায়  সারাদেশে কতজন রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে, তার তালিকা দেয়ার নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন করা হয়। # বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট